Event

Being SANTA with SARODIYA in this X-MAS | Christmas Special | 2020

Event Description

#শারদীয়ার_বড়দিন...

শীত পড়ে গেছে বন্ধুরা - রাজ্যজুড়ে নামছে তাপমাত্রার পারদ । আমাদের কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলার অঞ্চলগুলিতে এরকম অনেক মানুষ আছেন যারা এই তীব্র শীতেও মাথা গোঁজার ঠাঁই হিসেবে বেছে নিয়েছেন রাজপথের ধারের ফুটপাত ও ঝুপড়ি ঘর । সেইরকমই একটা স্থান হল আমহার্স্ট স্ট্রিট কলেজস্ট্রিট ক্রসিং-এর সামনের ফুটপাত । যেখানে বসবাস করছে প্রায় ৪০ জন শিশু আর তাদের পরিবারের অসংখ্য মানুষ । বিগত বছরগুলোর মত এই বছরও তাদের একটু পাশে দাঁড়াতে চাই বন্ধুরা, এই শীতে কিছু শীত বস্ত্র, শীতের ব্যবহারিক জিনিস আর কিছু উপহার তুলে দিতে চলেছি ওদের হাতে আগামী ২৫ শে ডিসেম্বর, ২০২০ (শুক্রবার) বড়দিনে দুপুর ২টোয় । এরপর ঠিক বিকেল ৪টে শারদীয়া পৌঁছে যাবে শতাব্দী প্রাচীন বৃদ্ধাশ্রম মালভানি হাউসে, সেখানকার বৃদ্ধ-বৃদ্ধাদের সাথে ভাগ করে নেবে বড়দিনের খুশি ।

করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনে আমাদের এই প্রয়াসের সঙ্গী হিসেবে পাশে পেতে চাই আপনাকেও । নিজেদের প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের নিয়ে চলে আসুন নিখাদ এই ভালোবাসার মুহূর্তের সাক্ষী হতে । ব্যস্ততার ফাঁকে একবার এই আনন্দযজ্ঞে এসে সামিল হয়ে আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবেন এই আশা রাখি । সকলের উপস্থিতি একান্ত কাম্য ।।


তারিখ - ২৫ শে ডিসেম্বর, ২০২০ (শুক্রবার) ।

স্থান: আমহার্স্ট স্ট্রিট কলেজস্ট্রিট ক্রসিং (কলকাতা)

সময় - দুপুর ২টো থেকে।


স্থান: মালভানি হাউস,

২৪, ডাঃ কার্তিক বোস স্ট্রিট,

বৈঠকখানা, কলকাতা – ৭০০০০৯ ।

সময় - বিকেল ৪টে থেকে।



শারদীয়া

8013571298

9903345753




#শারদীয়ার_বড়দিন

#SARODIYA

#শারদীয়া

#SARODIYA_ANANDADHARA

#শারদীয়ার_আনন্দধারা

#Being_SANTA_With_SARODIYA

Recent Events

  • 19
  • Jul

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special

  • Sun at 04:00 pm
  • Jagannath Mandir Talpukur

‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...

  • 10
  • May

SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026

  • Sun at 10:00 am
  • RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...

  • 22
  • Mar

Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026

  • Sun at 03:00 pm
  • Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra

#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...

  • 08
  • Mar

Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge

  • Sun at 12:00 pm
  • The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......

Lets Change the world we all together, join us now as a volunteer