Event

Sarodiya Phool Dol | 2017 | শারদীয়ার ফুল দোল

Event Description

ওরে গৃহবাসী...

খোল দ্বার খোল, লাগল যে দোল...

এই ভরপুর বসন্তের সবথেকে আনন্দের উৎসব দোল। ব্যস্ত জীবনকে একটু ছুটি দিয়ে জীবনকে নতুন রঙে ভরিয়ে দেবার সুযোগ নিয়ে আবার অপেক্ষায় দোল। আজকাল দোল মানে শুধুই কেমিক্যাল রং বা আবীর। কিন্তু বসন্ত উৎসব তো শুধু এই বাহ্যিক রঙের দিন নয়, মনটাকে নতুন করে রাঙিয়ে নেওয়াটাতেই এই দিনটার সার্থকতা । তাই কোনো কেমিক্যাল রং নয়, প্রকৃতির শ্রেষ্ঠ উপহার 'ফুল' দিয়ে বিগত বছর গুলোর মতো এই বছরও 'ফুলদোল' পালন করতে চলেছে 'শারদীয়া'।

এই মনুষ্যকুলে যারা রং দেখতে বা রং চিনতে অপারগ, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টায় আমাদের এই উদ্যোগ। ওদের অন্ধকার জগৎ-এ যে কোনো রঙের গুঁড়োই সমার্থক, তা শুধুই বেরঙিন রঙের গুঁড়ো মাত্র। তাই গন্ধ আর স্পর্শকে হাতিয়ার করে দৃষ্টিহীন শিশুগুলোর জীবনে খুশির হিল্লোল তুলতে সক্ষম একমাত্র ফুলই। আসুন অন্তত বছরের একটা দিন ফুলের কোমলতা আর সুগন্ধে ভরিয়ে দিই ওদের জীবন। এবার রঙের ডালি নয়, ফুলের ডালি দিয়ে বরণ হোক বসন্ত উৎসব ।

আশা করি আপনারা সকলে আমাদের পাশে থেকে এই ছোট্ট প্রচেষ্টাকে সার্থক করে তুলবেন । আপনাদের সকলের উপস্থিতি একান্তই কাম্য। আশা রাখি ফুলের সৌরভ আর কোমল স্পর্শ আপনার মন ছুঁয়ে যাবেই ॥


স্থান - লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড।

(রাসবিহারী সি.ই.এস.সি এর পাশে।)

সময় - বিকেল ৩টে থেকে ৫টা ।

তারিখ – ১১ই মার্চ, ২০১৭ (শনিবার)



"শারদীয়া"

8013571298

9903345753

Recent Events

  • 19
  • Jul

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special

  • Sun at 04:00 pm
  • Jagannath Mandir Talpukur

‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...

  • 10
  • May

SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026

  • Sun at 10:00 am
  • RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...

  • 22
  • Mar

Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026

  • Sun at 03:00 pm
  • Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra

#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...

  • 08
  • Mar

Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge

  • Sun at 12:00 pm
  • The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......

Lets Change the world we all together, join us now as a volunteer