Event

SARODIYAr BHAI PHOTA UTSAV 2016

Event Description

#শারদীয়ার_ভাইফোঁটা_উৎসব

একটি পরিবারে ওরা অনেকগুলো করে ভাইবোন, তবুও কোনোদিনই সামাজিক ভাবে ওদের ভাইফোঁটা দেওয়া বা নেওয়া হয়নি। যখন মা বাবাকে ওরা আবদার করেছে এই ভাইফোঁটার তখন শুনতে হয়েছে একটাই কথা - "রাস্তার ফুটপাতে থেকে আবার ভাইফোঁটা কিসের রে! এ জন্মে তো আর হলো না দেখিস পরজন্মে যদি একটা ছাদওয়ালা ঘরে জন্মাতে পারিস তাহলে ওসব করিস" ।। পথচলতি মানুষের কাছ থেকে যেরকম কথাগুলো ওরা রোজ শোনে নিজের মা বাবার কাছ থেকে সেইরকম কথা শুনে বেশ অবাকই হলো ওরা, ইচ্ছেডানাগুলোকে আটকে রেখে দৌড়তে থাকল জীবনের দিকে । তবে বেশিদিন তাদের আটকে রাখা গেল না ।

পরজন্মে নয় এই জন্মেই তারা পারি দিল স্বপ্নের উড়ানে, সাবেকি এক জাঁকজমকপূর্ণ ভাইফোঁটা তারা পেল "শারদীয়া পরিবার"-এর কাছ থেকে । তিন বছর ধরে এমনটাই চলছে, এবছরও তার ব্যতিক্রম হবে না, আগামী ১লা নভেম্বর, ২০১৬ (মঙ্গলবার) 'শারদীয়ার ভাইফোঁটা উৎসব'-এ মাতবে ওরা ।

শারদীয়া পরিবারের সাথে সামিল হবে রাসবিহারীর দেশপ্রাণ শাসমল পার্কের প্রায় ৫০ জন পথশিশু। আপনারও আমন্ত্রন রইল এই আনন্দযজ্ঞে সামিল হবার,

আসবেন কিন্তু…

তারিখ; ১লা নভেম্বর, ২০১৬ (মঙ্গলবার)।

সময় – বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা।

স্থান; দেশপ্রাণ শাসমল পার্ক (রাসবেহারি থেকে চেতলা যাবার ডানদিকে গুরুদ্বারার পাশে) ।

দীপাবলী ও ভাইফোঁটার অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা সহ ... ... ...

ধন্যবাদান্তে, শারদীয়া পরিবার...

যোগাযোগ – 8013571298 / 9163165801

Recent Events

  • 19
  • Jul

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special

  • Sun at 04:00 pm
  • Jagannath Mandir Talpukur

‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...

  • 10
  • May

SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026

  • Sun at 10:00 am
  • RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...

  • 22
  • Mar

Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026

  • Sun at 03:00 pm
  • Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra

#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...

  • 08
  • Mar

Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge

  • Sun at 12:00 pm
  • The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......

Lets Change the world we all together, join us now as a volunteer