Smarane Swapathe Amitabh | Remembering Inspector Amitava Malik
Event Description
স্মরণে শপথে 'অমিতাভ'
বড়ছেলের চাকরির পর জীবনযুদ্ধের কাঠিন্য থেকে একটু একটু করে সচ্ছল হয়ে ওঠা বাবা মা, নাবালক পড়ুয়া ভাই বা সদ্য বিবাহিতা স্ত্রী, এদের সবার চিন্তা পেছনে ফেলে নিজের দেশের কাজে ঝাঁপিয়ে পড়া কর্তব্যনিষ্ঠ এক নির্ভীক সাব ইন্সপেক্টরের আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা বাংলা । মধ্যমগ্রামের এই বীর যুবক, মাত্র ২৬ বছরের শহীদ অমিতাভ মালিক ।
আলোর উৎসব দীপাবলির ঠিক আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় অন্ধকারে আবৃত গোটা মালিক পরিবার । তাই আগামী ১৯শে অক্টোবর,২০১৭ (বৃহস্পতিবার) দীপাবলির দিনে এই বীর শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে, তাঁর পরিবারের সম্মতিতে তাদের বাড়ির আঙিনায় দীপ জ্বালিয়ে আলোকিত করতে চায় 'শারদীয়া' । ঐদিন এই মহান ব্যক্তির প্রতি সম্মাননায় 'শারদীয়ার দীপাবলির দীপ' জ্বালাতে দীপাবলির দিন বিকেল ৫টায় মধ্যমগ্রামের তাদের বসতবাড়িতে উপস্থিত থাকবে 'শারদীয়া' ।
* 'শারদীয়া' ঠিক বিকেল ৩টেয় শিয়ালদহ স্টেশন থেকে রওনা দেবে শহীদ অমিতাভ মালিকের বাড়ির উদ্দেশ্যে, যাঁরা একসাথে যেতে চাও তাঁরা চলে এসো বন্ধু শিয়ালদহ স্টেশনে(অনুসন্ধানের সামনে) । *
* বীর শহীদ অমিতাভ মালিককে শ্রদ্ধার্ঘ্য জানাতে সাদা মোমবাতি এবং সাদা ফুল সঙ্গে আনতে পারো বন্ধু । *
সকলের উপস্থিতি একান্ত কাম্য ।
স্থান - শহীদ অমিতাভ মালিকের বাড়ি,মধ্যমগ্রাম
তারিখ - ১৯শে অক্টোবর,২০১৭ (বৃহস্পতিবার)
সময় - বিকেল ৫টা
শারদীয়া
8013571298
9903345753
-
Location:
-
Start Date & Time:
10 Oct, 2017, 05:00 pm
-
End Date & Time:
10 Oct, 2017, 07:00 pm
-
Website:
-
Share:
-
Recent Events
- 19
- Jul
Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special
- Sun at 04:00 pm
- Jagannath Mandir Talpukur
‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...
- 10
- May
SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026
- Sun at 10:00 am
- RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026
শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...
- 22
- Mar
Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026
- Sun at 03:00 pm
- Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra
#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...
- 08
- Mar
Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge
- Sun at 12:00 pm
- The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......
